চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু

হাকিম বাবুল হাকিম বাবুল
২:০৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু, স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতির বিদ্যুতের ফাঁদে পড়ে মৃত্যু হয়েছে। পাকা ধানক্ষেত রক্ষায় কৃষকদের পাতা বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা গেছে বলে বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসীরা ধারণা করছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি জেনারেটর জব্দ এবং শহীদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শেরপুর জেলার সহকারি বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুতের ফাঁদেই হাতিটির মৃত্যু ঘটেছে। এটি একটি মাদী হাতি, বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলেই মরদেহ মাটিচাপা দেয়া হবে। এ ঘটনায় বন্যপ্রাণী হত্যার মামলা করা হবে।

Banglabid

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই ৪০ থেকে ৫০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে এসে নালিতাবাড়ীর সীমান্ত গ্রামগুলোতে পাকা আমন ধান ক্ষেতে হানা দিয়ে আসছিলো। এলাকার কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় হাতির দলকে নানাভাবে তাড়ানোর চেষ্টা করে।

বৃহস্পতিবার সন্ধ্যায়ও বন্যহাতির একটি দল বাতকুচি এলাকায় নেমে আসলে কয়েকজন কৃষক ফসল রক্ষায় থানক্ষেতে জেনারেটরের বৈদ্যুতিক সংযোগ দেয়া তার ফেলে রাখে। এর মধ্যেই রাত ১০টার দিকে একটি বন্যহাতি মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। এসময় তারা দেখতে পান মৃত হাতিটিকে ঘিরে আছে আরও অন্তত ২৫ থেকে ৩০টি সঙ্গী বন্যহাতি।

স্থানীয় পরিবেশবিদ দেবদাস চন্দ বাবু বলেন, ইতোপূর্বেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে, বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ, ওয়াইল্ড লাইফকে এ বিষয়ে আমরা গত বছর নাম ঠিকানা জানিয়ে ছিলাম, কিন্তু তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোড় দাবি জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যহাতির মৃত্যুবিদ্যুতের ফাঁদশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT