জনপদ

দিনাজপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

দুর্ঘটনা স্থান ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনা স্থান ও নিহতের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরে এক সন্তানের জননী স্ত্রী আরিফাকে হত্যা করে পালিয়েছে মাদকাসক্ত স্বামী বেলাল হোসেন। নিহত আরিফার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের উপশহর হাউজিং মোড় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন ঘটনা নিশ্চিত করে জানান, বিষ প্রয়োগ এবং শ্বাসরুদ্ধ করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে। মরদেহ উদ্ধার পর সুরতহাল শেষে ময়নাতদন্তে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, প্রায় বছর ১৫ বছর আগে বেলাল হোসেনের সাথে আরিফার বিয়ে হয়েছিল। তারা দিনাজপুরের পৌর শহরের উপশহরের হাউজিং মোড় এলাকায় ভাড়াটে বাড়িতে বসবাস করতো। পেশায় হোটেল শ্রমিক বেলাল হোসেন বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। তাদের সংসারে প্রায় ১০ বছর বয়সি একমাত্র ছেলে আরিফ মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে সেহেরি খেয়ে সকাল ৬ টার দিকে পাশের বোনের সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে ফিরে আসার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরিফা। শিশু আরিফ আরবি পড়তে যাবার আগে সকাল ৬ টার দিকে তার পিতাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে বিছানায় মাকে নিথর দেখতে পেয়ে প্রতি ঘাতক বেলারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন স্বজন ও এলাকাবাসী।

বিষয়:দিনাজপুর স্ত্রী খুন স্বামী পলাতক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…