চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৯:৩২ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
জনপদ, রাজশাহী
A A

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক করায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সাইফুজ্জামান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশ করছেন। খবর পেয়ে তিনি নিজেই ওই বাসায় যান।

যাচাই করে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তখনও পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন, ঘটনাটি সত্য।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

Reneta

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএমপিকাশিয়াডাঙ্গা থানাপুলিশ প্রত্যাহারপুলিশের ইউনিফর্মে টিকটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT