চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে নারীকে গলা কেটে হত্যা, যুবক আটক

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
১:০০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
লক্ষ্মীপুরে নারী হত্যার ঘটনাস্থলে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে ঢুকে বিধবা নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ব্যক্তিগত আক্রোশের জের ধরে রাশেদা বেগম নামে এক মধ্যবয়সী নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে পৌর শহরের জেলা স্টেডিয়াম এর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানীয় লাহারকান্দি এলাকার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী রাশেদা বেগম তার স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন। সম্প্রতি তার প্রতিবেশী ইমনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে ইমন ও তার স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তখন ইমন ওই নারীর উপর ক্ষুব্ধ হয়ে উঠে।

এদিন ফজরের নামাজের সময় অজু করতে বের হলে এ নারীর ঘরে ঢুকে পড়ে ইমন। এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রাশেদাকে হত্যা করে। পরে ওই ঘরেই লুকিয়ে থাকে ঘাতক। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ইমনকে আটক করে। ওই নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধবা নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যাব্যক্তিগত আক্রোশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT