ক্রিকেট

মিরাজের টানা দুই শিকার, চাপে পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের দুটি উইকেট, পাকিস্তানের বিপক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ পাকিস্তানের ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চা বিরতির পর দারুণ করছে বাংলাদেশ। মোহাম্মদ রিজওয়ানকে ফেরান নাহিদ রানা। নাহিদের প্রথম শিকারের পর বাংলাদেশকে আরও দুটি উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডারের টানা দুই শিকারে ধুঁকছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে আগে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তুলেছে স্বাগতিক দল। সালমান ৩৬ রানে এবং আবরার রানের খাতা না খুলে ক্রিজে আছেন।

৭৫.৪ ওভারে খুররাম শেহজাদকে ফেরান মিরাজ। টাইগার স্পিনারের ডেলিভারি তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড-অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন। ৪১ বলে ১২ রান করে ফিরে যান।

নিজের ২০তম ওভারে বল করতে এসে চতুর্থ শিকারের দেখা পান মিরাজ। ৮০তম ওভারে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মদ আলী। ১৬ বলে ২ রান করেন।

বিষয়:উইকেট নাহিদ বাবর বাংলাদেশ-পাকিস্তান মিরাজ রাওয়ালপিন্ডি টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…