বিনোদন

আম্বানিদের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ?

শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী একসঙ্গে একটি ক্যাফেতে দেখা গেছে, তারা একে অপরের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শাহরুখ খান এবং সুহানা খানকে সম্প্রতি নিউইয়র্কে দেখা গিয়েছে। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, আম্বানিদের অনুষ্ঠানে নেই কেন তারা?

পুরো বলিউড এখন ব্যস্ত আম্বানিদের বিয়ে নিয়ে। সালমান-রণবীররা প্রতিটি অনুষ্ঠানেই অংশ নিচ্ছেন। অথচ অতীতে সব অনুষ্ঠানে দেখা মিললেও এবার দেখা নেই শাহরুখের। যদিও ছিলেন আরিয়ান খান।

শাহরুখের সঙ্গে আম্বানিদের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তাহলে কেন আম্বানিদের ডাকে সাড়া দিলেন না শাহরুখ? কারণ হলো, ‘কিং’-এর প্রস্তুতি পর্বের জন্য আপাতত দেশের বাইরে শাহরুখ ও সুহানা।

সম্প্রতি নিউ ইয়র্কে মেয়ের সঙ্গে শপিং করতে দেখা গেল শাহরুখকে। একটি দোকানে একজোড়া জুতো হাতে দেখা গেল অভিনেতাকে। নিউ ইয়র্কের ক্যাফেতেও দেখা গেছে বাবা-মেয়েকে।

শাহরুখ-সুহানার আসন্ন ‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এই অ্যাকশন-থ্রিলারে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে ‘ডন’ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এই ছবির সুবাদেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ-সুহানা।

বিষয়:আম্বানি শাহরুখ খান সুহানা খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…