চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের মেয়াদ ‘চার বছর’ হঠাৎ কেন আলোচনায়

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ‘নতুন সংবিধানে নিয়মিত সরকারের মেয়াদ হয়তো চার বছর হচ্ছে’—এমন মন্তব্য করার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে সরকারের মেয়াদ প্রসঙ্গ।

বিবিসি বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিএনপি ও জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু না বললেও শীর্ষ পর্যায়ের নেতারা অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়ায় সরকারের মেয়াদ কমিয়ে চার বছর করার ধারণার বিরোধিতা করেছেন।

Banglabid

যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সংসদ ও সরকারের মেয়াদ এখন পাঁচ বছর। এটি কমিয়ে চার বছর করতে হলে বর্তমান সংবিধান সংশোধন করতে হবে এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটি করার এখতিয়ার শুধু মাত্র জাতীয় সংসদের রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘নতুন সংবিধান’ বলতে কী বুঝিয়েছেন সেটি এখনো পরিষ্কার নয়। তবে সংবিধান সংস্কারের জন্য সরকারের গঠিত একটি কমিশন এখন কাজ করছে। জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট দেয়ার কথা।

কিন্তু এর মধ্যেই প্রধান উপদেষ্টার মন্তব্যে নিয়মিত সরকারের মেয়াদ চার বছর হতে পারে’ বলে একটি ধারণা উঠে এসেছে।

Reneta

দীর্ঘকাল ধরে বাংলাদেশে রাজনৈতিক, নির্বাচনি ও রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে আসছেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তার মতে সংসদ বা সরকারের মেয়াদ আগে সেভাবে আলোচনায় আসেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য—এ ধরনের বিষয়গুলো অনেকভাবে আলোচনায় এসেছে। কিন্তু সরকার বা সংসদের মেয়াদ কমানোর আলোচনা আগে শুনিনি। এর প্রয়োজনীয়তা বা গুরুত্বই বা কোথায় তা বুঝতে পারছি না।

এদিকে সংসদ ও সরকারের মেয়াদ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে আজই এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকাণ্ডের ফোকাস এক জায়গায় রাখার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেছেন ‘সেই ফোকাসটা হচ্ছে, নির্বাচন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে।’

অর্থাৎ বিএনপি চাইছে সংবিধানসহ অন্য যেসব বিষয়ে সংস্কারের যে উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটি নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার করবে।

প্রধান উপদেষ্টার মন্তব্য ও নানা প্রতিক্রিয়া
বিদেশি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘আমরা স্থায়ী সরকার নই। উদাহরণ হিসেবে মনে করুন, আমাদের এখানে নিয়মিত সরকারের মেয়াদ হয় ৫ বছর। এটাই বিষয়। কিন্তু নতুন সংবিধানে হয়তো এর মেয়াদ করা হচ্ছে ৪ বছর। কারণ, জনগণ দ্রুততার সঙ্গে অগ্রসর হতে চায়। এ জন্য এর (অন্তর্বর্তী সরকারের) মেয়াদ ৪ বছরের নিচে থাকা উচিত। এটা নিশ্চিত। এর চেয়ে কমও হতে পারে। তবে বিষয়টি হল জনগণের, তারা কি চায়। রাজনৈতিক দলগুলো কি চায়।’

এরপর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হতে পারে, প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে এমন খবর ছড়িয়ে পড়লে তার প্রেস উইং থেকে এর এক ব্যাখ্যা দেয়া হয়। এক সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরই হবে এমন কথা বলেননি।

তিনি বলেন, ‘পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউটা আপনারা (গণমাধ্যম কর্মী) ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি (প্রধান উপদেষ্টা) কি বলেছেন? সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পার্লামেন্টের ডিউরেশন চার বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি।’

সরকারের চার বছরের মেয়াদের কথা আগে এসেছে?
কয়েক দশক ধরে নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার নিয়ে সোচ্চার থাকা বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার বা সংসদের মেয়াদের বিষয়টি কখনো গুরুত্ব পেতে তিনি দেখেননি।

তিনি বলেন, ‘এটি (সরকার বা সংসদের মেয়াদ ৪ বছর করা) সেভাবে আলোচনায় এসেছে বলে মনে পড়ে না। এটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সরকার গণতান্ত্রিক হলে বা রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি থাকলে মেয়াদ কোন বিষয় নয়। শাসক ভালো না হলে যে কোন মেয়াদই খারাপ।’

বাংলাদেশের সরকার ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ঐক্যমত্য হয়েছিল ১৯৯০ সালে জেনারেল এরশাদের পতনের পর, তার লিখিত রূপ ছিল—তিন জোটের রূপরেখা। সেই রূপরেখাতেও সরকার বা সংসদের মেয়াদ কমানো বা বাড়ানো নিয়ে কোন মন্তব্য ছিল না।

এরপর বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সংকটের জের ধরে ২০০৪ সালে প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে সংস্কারের যে প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল, সেখানেও সরকার বা সংসদের বিষয়টি ছিল না বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার।

এরপর গত দেড় দশকে নির্বাচন নিয়ে চরম বিতর্ক ও অচলাবস্থার প্রেক্ষাপটে সুজনসহ বিভিন্ন সংগঠন যেসব সংস্কার প্রস্তাব এনেছে তাতেও সরকারের মেয়াদ কমানো বা বাড়ানোর বিষয়ে কোন প্রস্তাবনা শোনা যায়নি। এমনকি ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ যে ‘দিন বদলের সনদ’ দিয়েছিল সেখানেও এমন কিছু ছিল না।

আবার ২০১৭ সালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ এবং ২০২২ সালের ডিসেম্বরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ রূপরেখা ঘোষণা করেছেন। সর্বশেষ গত বছর জুলাই দলটি যে ৩১ দফা ঘোষণা করেছে, এর কোনটিতেই সরকার বা সংসদের মেয়াদ বিষয়ে কোন কিছু বলা হয়নি।

তবে জানা গেছে, সংবিধান বিষয়ে সরকারের যে কমিশন কাজ করছে, তাদের সাথে আলোচনা কালে কেউ কেউ সরকার বা সংসদের মেয়াদ চার বছর করার প্রস্তাব দিয়েছেন। যদিও শেষ পর্যন্ত কমিশনের সুপারিশে এটি উঠে আসে কি না সেদিকেই এখন অনেকের দৃষ্টি থাকবে বলে মনে করা হচ্ছে।

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন অবশ্য বলছেন, সংসদ বা সরকারের মেয়াদ আলোচনায় টেনে আনাটাই অপ্রয়োজনীয় বিষয়। আর এগুলো দরকার হলেও সেটি করার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সংসদের।

চার বছর মেয়াদ কোথায় আছে?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হওয়ায় সেখানকার সরকারকে চার বছর মেয়াদী বলে বলা হয় এবং এটিই চার বছর মেয়াদী সরকারের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক বা সুইজারল্যান্ডসহ ইউরোপের অনেক দেশের প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর হয়ে থাকে।

আগে কানাডায় পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর থাকলেও ২০০৭ সালে সেটি কমিয়ে চার বছর করা হয়েছে। অন্যদিকে অতীতে ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর হলেও ২০০২ সালে কমিয়ে পাঁচ বছর করা হয়। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিশ্বজুড়ে অনেক দেশে সরকারের মেয়াদ পাঁচ বছর।

এর বাইরে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট মিনিস্টার সিস্টেম অনুসরণ করে বলে দাবি করা হয়, সেই যুক্তরাজ্যেও সরকারের মেয়াদ পাঁচ বছরই। এ অবস্থায় বাংলাদেশের সংবিধানে নিয়মিত সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য নিতান্তই ব্যক্তিগত অভিমত নাকি অন্তর্বর্তী সরকারেরই দৃষ্টিভঙ্গি সেটি এখনো পরিষ্কার নয়।

আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন , ‘চার বছরের বিষয়টা সম্পূর্ণ ‘আউট অফ কনটেক্সট’, এ ধরনের কিছু বলাই হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আউট অফ কনটেক্সটনতুন সংবিধানরাষ্ট্র কাঠামো মেরামত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

পরবর্তী

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে এক দিনের শোক

পরবর্তী
শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগরে শোক সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে এক দিনের শোক

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ, ইলন মাস্ক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ করলেন ইলন মাস্ক

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT