চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার উদ্যোগী হয়ে কেন ফিরিয়ে আনছে না, সে প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

শেখ হাসিনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে জামায়াতের আমির বলেন, বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং শেখ হাসিনা কেন বলছেন, ‘আমি ঢুকে যাব’। এটা সরকার ভালো বলতে পারবে। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) এই প্রশ্ন সরকারের কোনো মন্ত্রী এলে তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেটার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমাণ, সেগুলো তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সব সময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, অন্যায্য কোনো বিচার চাই না।

Banglabid

তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারি দলের। এ ক্ষেত্রে সরকারি দলকেই পদক্ষেপ নিতে হবে।

জামায়াতের আমির বলেন, ‘দীর্ঘদিন ধরে দেখেছি ক্ষমতাসীনদের দিক থেকেই ভায়োলেন্স শুরু হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে রাজনীতিতে মাসল পাওয়ারের (বাহুশক্তি) এক্সারসাইজ আমরা দেখে আসছি। এটা কোনো আমলে মুক্ত হয়নি, কারও আমলেই মুক্ত হয়নি।’

দেশে গণমাধ্যম প্রকৃত অর্থে স্বাধীন নয় বলে মন্তব্য করেন শফিকুর রহমান।

Reneta

সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভটা যদি কার্যকর থাকে, ফাংশনিং থাকে, তাহলে আমরা আশা করব রাষ্ট্রযন্ত্রের সব বিষয় ফাংশনিং থাকবে। এই জায়গা যদি দুর্বল থাকে, তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে ভালো কিছু আশা করবেন না, এটা হবে না। কারণ, সরকার ভুল করে না শুদ্ধ করে, তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুণ্ন থাকবে, বলিষ্ঠ হবে, দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।

বর্তমান সরকারের অধীন অল্প সময়েই জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকার যে চালাবে, জনগণ বিবেচনায় নেবে পাঁচ বছর, বিরোধী দলেরও পাঁচ বছর। পাঁচ বছর পর জনগণ তার বিচার করবে। তাদের বিচারের রায় দিবে। আমরা রায়ে বিশ্বাসী। বর্তমান সরকার কেমন করছে, তারা ব্যর্থ না সার্থক, তা জনগণ এখনই বলছে। আমরা বলব না, এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইত, তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসার উপযুক্ত। কারণ, এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেননি এখনো।’

মতবিনিময় সভার শেষে বাগেরহাট আলী মাদ্রাসায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির।

রোকন সম্মেলন শেষে নেতা-কর্মীদের নিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমের স্বাধীনতাজামায়াতের আমির ডা. শফিকুর রহমানরোকন সম্মেলনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT