চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক অবসাদে ভুগছিলেন বিদিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৬, মে ২০২২
বিনোদন
A A

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র রহস্যজনক মৃত্যুর ঠিক দশ দিনের ভেতর মডেল, অভিনেত্রী বিদিশা দে’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র ২১ বছর বয়সী এই উঠতি অভিনেত্রীর মৃত্যু ঘিরে জল্পনার শেষ নেই। এরইমধ্যে তার ঘর থেকে উদ্ধার করা সুইসাইড নোট নিয়ে তৈরী হয়েছে বিভ্রান্তি।

কলকাতার শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে বিদিশার সুইসাইড নোট নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে আসলেই বিদিশার সুইসাইড নোটে কী লেখা আছে, তা স্পষ্ট করে বলতে পারেনি কেউ। এ বিষয়ে পুলিশের মন্তব্যও উদ্ধৃতি করেনি কেউ।

চিঠিতে মা-বাবা-বোন ও কাছের মানুষদের সকলের কথাই নাকি উল্লেখ করেছেন বিদিশা। তবে কাউকে কোনোরকম দোষারূপ করেননি এই উঠতি অভিনেত্রী। চিঠিতে স্পষ্ট করে নাকি তিনি পেশাগত কারণে সফল না হওয়ায় চাপে থাকার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, আত্মহত্যাই করেছেন বিদিশা। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। যদিও সেখানে কী লেখা রয়েছে তা এখনই প্রকাশ্যে আনতে না-রাজ পুলিশ।’

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, পরিবার ও বন্ধুদের দাবি পল্লবী দে-র মতো সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাকি নিজেকে শেষ করে দিয়েছেন বিদিশা। এক জিম ট্রেনার, অনুভব বেরার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সম্প্রতি অন্য মেয়ের সঙ্গে অনুভবের সম্পর্কের কথা জানতে পারে সে। এতেই ভেঙে পড়ে বিদিশার মন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদিশার এক বন্ধুর বরাতে ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি নাকি বিদিশা জানিয়েছিলেন, ‘পল্লবীর মতো ফুরিয়ে যেতে ইদানিং আমারও খুব ইচ্ছে করে’।

Reneta

বুধবার নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিদিশার ঝুলন্ত দেহ। অথচ বুধবার ভোররাতেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন অভিনেত্রী। তবে কি মানসিক অবসাদ ঘিরে ধরেছিল বিদিশাকে? পরিচিতমহলের দাবি, গত কয়েকদিন ধরেই নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন বিদিশা।

অন্যদিকে কলকাতা টিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়, ২১ বছরের বিদিশা বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পেশাগত চাপের জন্যই তাকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে। জীবন যুদ্ধের এই লড়াইতে বিদিশা যে সাফল্য পাচ্ছিলেন না, আশানুরূপ কাজ পাচ্ছিলেন না। কাজের আশায় তিনি কাকিনাড়া বাড়ি ছেড়ে নাগেরবাজারে ফ্লাট নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকলকাতাপল্লবী দেবিদিশাবিদিশা দেমডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT