চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, আদালত
A A

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দাবীকৃত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ (১৪ মে) বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং ওই সময়ের ঘটনা আড়াল ও তথ্য গোপনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে। মামলায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

Banglabid

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালের ওই ঘটনার সময় নিহতদের সংখ্যা গোপন করার বিষয়ে সহায়তার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলমান এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত রয়েছে। এই মামলায় এরই মধ্যে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন।

প্রসিকিউশন সূত্রে আরও জানানো হয়, শাপলা চত্বরের ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে শনাক্ত করা হয়েছে যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই ঘটনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারক এবং উচ্চপদস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সম্পৃক্ততা নিয়েও তদন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতে তাদের নামও মামলায় অন্তর্ভুক্ত হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপু মনিফারজানা রূপামোজাম্মেল বাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মায়াপাখি’ দেখে শিহরিত হবে দর্শক: দাবি সৌখিনের

পরবর্তী

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প ও ফিফা বিশ্বকাপ ট্রফি উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT