চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪৫ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এই ঘটনায় অপহরণের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ মে) র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার তাওহীদ ঢাকার উত্তরার আটিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং আবু সাঈদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক জানান, গত ৬ মে ধানমন্ডির নিজ বাসার সামনে থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এই ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে।

ঘটনাটি প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে র‍্যাবের গোয়েন্দা দল অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, অপহরণকারীরা ভিকটিমকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে নিয়ে অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান চালায় র‍্যাব-১৫। অভিযান চলাকালে রাত ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অপহরণের মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) এবং তার সহযোগী মো. আবু সাঈদ (২৪) গ্রেপ্তার হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তারা আরও জানায়, তাওহীদ দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।

Reneta

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক আরও জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রী এবং গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণউদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT