চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কে এই মুলিন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েমকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করেছেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিনকে। মুলিন ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এবং তার অভিবাসন নীতির কট্টর সমর্থক।

আজ (৬ মার্চ) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ঘোষণা করেছেন যে, মুলিন ৩১ মার্চ থেকে এই দায়িত্ব পালন করবেন। তবে সিনেটের অনুমোদন পাওয়ার পরই তিনি স্থায়ীভাবে পদটি গ্রহণ করতে পারবেন।

মুলিন অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও নির্বাসনের প্রক্রিয়াকে সমর্থন করেন বলে জানিয়েছেন ট্রাম্প।সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় তিনি আইস কর্মকর্তাদের পক্ষ নিয়ে বলেছেন, এরা দেশপ্রেমিক যারা কঠিন কাজ করছেন এবং মৃত্যুর হুমকির মুখোমুখি হচ্ছেন।

নাম ঘোষণার পর ক্যাপিটল হিলের সিঁড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুলিন বলেন, হ্যাঁ, আমি রিপাবলিকান, আমি কনজারভেটিভ। আমি কংগ্রেসের পাস করা নীতিগুলো কার্যকর করব, অনেকে একমত না হলেও। আমার ফোকাস হবে হোমল্যান্ডকে নিরাপদ রাখা। এই সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত।

মার্কওয়েন মুলিন কে?

মার্কওয়েন মুলিনের জন্ম ১৯৭৭ সালে। ওয়েস্টভিল, ওকলাহোমায় পরিবারের র‍্যাঞ্চে বেড়ে ওঠা মুলিন স্টিলওয়েল হাই স্কুল থেকে পাস করেন। তিনি মিসৌরি ভ্যালি কলেজে রেসলিং স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন, কিন্তু ২০ বছর বয়সে বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের প্লাম্বিং ব্যবসা মুলিন প্লাম্বিং চালানো শুরু করেন এবং এটিকে সফল করে তোলেন। স্ত্রী ক্রিস্টি মুলিনের সঙ্গে বিয়ের ২৮ বছরে তাদের ছয় সন্তান রয়েছে।

দায়িত্ব

মুলিন ওকলাহোমার জুনিয়র সিনেটর এবং চেরোকি নেশনের সদস্য। তিনি বর্তমানে মার্কিন সিনেটে একমাত্র নেটিভ আমেরিকান সিনেটর। ২০২৩ সালে তিনি সিনেটে যোগ দেন। এর আগে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ওকলাহোমার ২য় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে ছিলেন।

বিতর্কিত মুহূর্ত

Reneta

সিনেটে তার সবচেয়ে আলোচিত ঘটনা ২০২৩ সালের নভেম্বরে। সেনেট কমিটিতে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার্সের প্রেসিডেন্ট শন ও’ব্রায়েনের সঙ্গে বিতর্কের সময় মুলিন তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ দেন।

ও’ব্রায়েনের সোশ্যাল মিডিয়া পোস্টে মুলিনকে গ্রিডি সিইও বলে আক্রমণ করলে মুলিন বলেন, তুমি মুখ চালাচ্ছ, আমরা দুজন সম্মত প্রাপ্তবয়স্ক, এখানেই শেষ করতে পারি।

তিনি উঠে দাঁড়িয়ে বিয়ের আংটি খোলার ইঙ্গিত দেন, কিন্তু কমিটির অন্য সদস্য তাকে বসতে বলেন। এর আগেও সোশ্যাল মিডিয়ায় তারা ঝগড়া করেছিলেন এবং মুলিন চ্যারিটির জন্য লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলেন।

মুলিনের মনোনয়ন সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার কারণে সম্ভবত সহজেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে। হোমল্যান্ড সুরক্ষায় ফোকাসড করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কওয়েন মুলিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT