আন্দোলনের নামে দেশের সবকিছু ধ্বংস করার অধিকার বিএনপি-জামায়াতকে কে দিয়েছে বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কাজে যারা জড়িত তাদের কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। দেশজুড়ে উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।





