আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ দল বিএনপি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত করছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার শুরুতে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি যদি অগ্নিসন্ত্রাস বা হত্যার রাজনীতি করে তবে রাজপথে থেকে কঠোর জবাব দেওয়া হবে।






