চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ জনগণ অগ্নিসন্ত্রাসের শিকার হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথিদের শুভেচ্ছা বিনিময়, উপহার প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে আবার শুরু হওয়া অগ্নিসন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার (৯ নভেম্বর) গণভবনে তার ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না এসব থেকে কে কতটা লাভবান হয়। তবে কিছু লোক, বিশেষ করে সাধারণ মানুষ এসব ঘটনার শিকার হচ্ছেন।

Banglabid

প্রধানমন্ত্রী বলেন, ঘুমন্ত কর্মীকে গাড়ির ভেতরে রেখেও বাসে আগুন দেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘আমি জানি না কেন এমন ঘটনা ঘটানো হচ্ছে।’

তিনি বলেন, অনেক মহল শেখ হাসিনার সাফল্যকে ইতিবাচকভাবে নেয় না।

Reneta

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একজন নারী হয়েও টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছি। আমি সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি দেশকে (আমূল) বদলে দিয়েছি। সবাই এটিকে (এই সাফল্য) ইতিবাচকভাবে দেখবে না।’

তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের অগ্রগতি সবার কাছে দৃশ্যমান হওয়ায় সবাই এখন বাংলাদেশকে সম্মান করে।

তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ ১৫ বছর আগে যা ছিল তার থেকে বদলে গেছে। এখন সবাই এটাকে সম্মান করে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের অগ্রগতি সবার চোখে পড়ার মতো।’

প্রধানমন্ত্রী সবাইকে কাজ করতে বলেন, যাতে ভবিষ্যতে দেশের অগ্রগতির ধারা বজায় থাকে।

আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য এ অনুদান গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী অতীতের মতো আসন্ন শীত মৌসুমের আগেই তার ত্রাণ তহবিলের জন্য অনুদান দেওয়ার উদ্যোগের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)কে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বৈদেশিক মুদ্রার ভালো রিজার্ভ বজায় রাখতে, উচ্চ মূল্যস্ফীতি রোধ করতে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতির মধ্যে অর্থনীতিকে সঠিকভাবে পরিচালনা করতে বিএবির কাছে সহযোগিতা কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিসন্ত্রাসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT