চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিল্টন হোটেলে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এই ঘটনায় এক সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুরুতর আহত হয়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসে সেই নৈশভোজে বন্দুকধারীর হামলায় আহত সিক্রেট সার্ভিস কর্মকর্তা বর্তমানে ভালো আছেন।

সংবাদসমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি জানান, একাধিক অস্ত্রে সজ্জিত হামলাকারীকে সিক্রেট সার্ভিসের সদস্যরা গুলি করে নিস্তেজ করে।

প্রেসিডেন্ট বলেন, এক নিরাপত্তা কর্মকর্তা খুব কাছ থেকে গুলিবিদ্ধ হলেও তার বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণে বেঁচে যান।

ঘটনার সময় নৈশভোজে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনে অবস্থানরত সংবাদদাতারা জানান, অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। এক সাংবাদিক লিখেছেন, আমরা সবাই দীর্ঘ সময় ধরে টেবিলের নিচে লুকিয়ে ছিলাম।

Reneta

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে  পুনরায় নতুন তারিখে আয়োজন করা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ঘটনা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-এর জন্য ছিল অত্যন্ত মানসিকভাবে বিপর্যয়কর।

তিনি বলেন, আমরা কাউকে আমাদের সমাজ দখল করতে দেব না।

প্রেসিডেন্ট আরও জানান, শুরুতে তিনি অনুষ্ঠানস্থল ছাড়তে চাননি। আমি থাকার জন্য অনেক চেষ্টা করেছি, বলেন তিনি। তবে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী তাকে সরিয়ে নেওয়া হয়, কারণ হামলাকারী একা ছিল কি না তা তখনও নিশ্চিত হওয়া যায়নি।

ট্রাম্প বলেন, গুলির ঘটনা ঘটার আগে তিনি বক্তব্য দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। তবে পরিস্থিতি বিবেচনায় তিনি সেটিকে “অপ্রাসঙ্গিক” মনে করেন।

পুনঃনির্ধারিত অনুষ্ঠানে তিনি “অনেক শান্ত ও সংযত” বক্তব্য দেবেন বলেও জানান। হয়তো একটু একঘেয়ে হব, কিন্তু অনুষ্ঠানটি দারুণ হবে, বলেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, শিগগিরই হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ঘটনাটির ভিডিওচিত্র জনসমক্ষে প্রকাশ পাবে। এফবিআই ও সিক্রেট সার্ভিসের সদস্যরা এখনও ঘটনাস্থল ওয়াশিংটন হিলটন-এ তদন্ত চালাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT