অপরাধ

মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো গ্রেনেডসদৃশ বস্তু

জমি খোঁড়ার সময় গ্রেনেডের মতো বস্তু উদ্ধার করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি খোঁড়ার সময় গ্রেনেডের মতো বস্তু উদ্ধার করা হয়, যা নিরাপত্তা বাহিনী তদন্ত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে উন্নয়ন কাজের জন্য মাটি খোঁড়ার সময় গ্রেনেডসদৃশ একটি বস্তু বেরিয়ে এসেছে। বর্তমানে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

আজ বুধবার বিকেলে এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার রাত পৌনে আটটার দিকে যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, উদ্ধার করা গ্রেনেডসদৃশ বস্তুটি আসলে কী, তা জানতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে জানা যাবে। তখন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

বিষয়:মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…