ফুটবল

কবে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ ৫ লিগের খেলা

European football champions celebrating victory with trophies and confetti. Channel i News - চ্যানেল আই নিউজ

Football teams celebrating their championship wins with trophies, confetti, and jubilant fans. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগস্টে শুরু হচ্ছে ইউরোপের প্রথমসারির পাঁচটি লিগের শ্রেষ্ঠত্বের লড়াই। ইতিমধ্যে দলগুলো প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচ খেলে ঝাঁলিয়ে নিচ্ছে। ২০২৫/২৬ মৌসুমে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লিগ ওয়ান এবং সিরি আ মাঠে গড়াতে বাকি আর কিছু দিন। শিরোপার লড়াইয়ের জন্য প্রস্তুত দলগুলো।

নিজ নিজ লিগে শিরোপার প্রত্যাশায় গ্রীষ্মকালীন দলবদলে ভালো অঙ্কের অর্থ ব্যয় করেছে দলগুলো। নিয়েছে তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের। দলবদলে পিছিয়ে নেই কোন ক্লাবই। সর্বোচ্চ খরচ করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার উইনাইটেড বা ম্যানচেস্টার সিটি, লিভারপুর, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, প্যারিস সেইন্ট জার্মেইন, ইন্টার মিলান কিংবা এসি মিলান, এখন শুধু অপেক্ষায় লিগ শিরোপার দৌড়ে নামতে।

১৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় জিরোনা ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে শুরু হবে ২৫/২৬ মৌসুমের লা লিগা। ১৬ আগস্ট রাত সাড়ে ১১টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে ২০ আগস্ট রাত ১টায় ঘরের মাঠে মুখোমুখি হবে ওসাসুনার বিপক্ষে। আরেক স্প্যানিশ জায়ান্ট আটলেটিকো মাদ্রিদ ১৮ আগস্ট রাত দেড়টায় এস্পানিওলের বিপক্ষে নামবে। ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে হবে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো।

১৫ আগস্ট থেকে শুরু হবে আরেক শীর্ষ ইউরোপীয় আসর ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং বোর্নমাউথের ম্যাচ দিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগের লড়াই। রাত ১টায় হবে ম্যাচটা। ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এবং রাত সাড়ে দশটায় ম্যানচেস্টার সিটি খেলবে উলভসের বিপক্ষে। রাত সাড়ে ৯টায় হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড।

১৫ আগস্ট শুরু হবে ফরাসিদের লিগ ওয়ান। প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে নামবে রেঁনেস। ম্যাচ শুরু হবে পৌনে ১টায়। ১৬ আগস্ট আরেক ফরাসি জায়ান্ট লিঁওর মুখোমুখি হবে লেন্স। নিজদের প্রথম ম্যাচে ১৮ আগস্ট রাত পৌনে ১টায় নঁতের বিপক্ষে নামবে বর্তমান লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি।

আগস্টের ২২ তারিখ থেকে মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রেডবুলস-লেইপজিগ, ম্যাচটি হবে রাত সাড়ে ১২টায়। নিজেদের প্রথম ম্যাচে ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় হফেনহেইমের বিপক্ষে নামবে বেয়ার লেভারকুসেন, অন্য ম্যাচে রাত সাড়ে ১০টায় সেন্ট পাউলির সাথে লড়বে আরেক জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন-ডর্টমুন্ড এর আরেক ক্ল্যাসিকো মাঠে গড়াবে ১৮ অক্টোবর।

২৩ আগস্ট রাত সাড়ে ১০টায় বর্তমান লিগ চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে সাসৌলোর ম্যাচ দিয়ে শুরু হবে সিরি আ। রাত পৌনে ১টায় রোমা মুখোমুখি হবে বর্তমান ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন বোলোগনার এবং এসি মিলান খেলবে ক্রেমনেসের বিপক্ষে। ২৪ আগস্ট রাত পৌনে ১টায় লিগে জুভেন্টাসের প্রথম ম্যাচ পার্মার বিপক্ষে। ইন্টার মিলানের প্রথম ম্যাচ ২৫ আগস্ট রাত পৌনে ১টায় তুরিনোর সাথে। নভেম্বরের ২৩ তারিখ হবে মিলান ডার্বি।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ বুন্দেসলিগা লিগ ওয়ান সিরি আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…