বাংলাদেশ

গোলাম মাওলা রনির বক্তব্যে চ্যানেল আইয়ের প্রতিক্রিয়া

গোলাম মাওলা রনির বক্তব্যে চ্যানেল আইয়ের প্রতিক্রিয়া
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি একটি পডকাস্টে ২০২৪ সালের ১৮ জুলাই চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সঞ্চালক দীপ্তি চৌধুরীর সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুর্ব্যবহারের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আই বলেছে, ওই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে বলা হয়, গোলাম মাওলা রনি যেভাবে চ্যানেল আইয়ের কর্মীদের ওই ঘটনার সঙ্গে যুক্ত করেছেন এবং নিজের গুরুত্ব বাড়াতে ঘটনায় নানা রং চড়িয়েছেন, তা সাধারণ রুচিবোধের পরিপন্থী।

চ্যানেল আই জানিয়েছে, তাদের আর্কাইভে ওই ঘটনার পুরো ভিডিও সংরক্ষিত রয়েছে। ফলে রনির বক্তব্যে ঘটনাটিকে এভাবে বিকৃত করার বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চ্যানেল আই গোলাম মাওলা রনির এ ধরনের বক্তব্য এবং ঘটনার বিকৃত উপস্থাপনাকে প্রত্যাখ্যান করছে।

বিষয়:গোলাম মাওলা রনি চ্যানেল আইয়ের বিবৃতি দীপ্তি চৌধুরী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…