চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের যেসব বার্তা নিয়ে এলেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আপনারা জানেন উনার (তারেক রহমান) বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি ফিরবেন।

আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার লন্ডন সফর শেষে ১১ দিন পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা জানান।

বিএনপি’র মহাসচিব বলেন, আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে, এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, সেই নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছেন-সরকারের একজন উপদেষ্টার এই বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, ‘কোন প্রেক্ষিতে বলেছেন এবং কী বলেছেন-তা আমি জানি না। কিন্তু উনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্যে। আমি আশা করি না, উনারা এ ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার মূল উদ্দেশ্যে একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই ১৫ বছর ধরে আমরা কাজ করছি। আমরা সংগ্রাম ও লড়াই করেছি। এটা উনি কী উদ্দেশ্যে, কীভাবে বলেছেন, আমি জানি না।

সম্প্রতি ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো সমাধানের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মধ্যে তো দিয়েই সমাধান হবে। এগোচ্ছে তো।

Reneta

তিনি আরও বলেন, বিএনপিই সবার আগে সংষ্কারের কথা বলেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার কথাও বলেন তিনি।

গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন গিয়েছিলেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT