বিনোদন

‘শাহরুখ অর্থের বিনিময়ে অ্যাওয়ার্ড কেনেন?’, প্রশ্ন বিদ্যা বালানের

শাহরুখ ও বিদ্যা বালানের ছবি, প্রশ্ন ও উত্তরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও বিদ্যা বালানের ছবি, যেখানে তারা প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে ভারতের ৬৯তম জাতীয় পুরস্কারের। এরই মাঝে সামাজিক মাধ্যমে ভাইরাল শাহরুখ খান আর বিদ্যা বালানের পুরনো একটি ভিডিও। যেখানে সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছেন বিদ্যা, ক্যারিয়ারে শাহরুখ কয়টা অ্যাওয়ার্ড কিনেছেন অর্থের বিনিময়ে।

শাহরুখ একবার নিজের মুখেই জানিয়েছিলেন তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। আইফা ২০১৩-র ঘটনা সেটি। শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ নিজেই। সেই সময় দর্শকের আসনে বসে থাকা বিদ্যাকে তিনি প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড বিদ্যা পেয়েছেন। অভিনেত্রী জবাব দেন ৪৭। তা শুনে হেসে ওঠেন শাহরুখ। এরপর শহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কটা অ্যাওয়ার্ড জিতেছেন।

এরপর এক পর্যায়ে শাহরুখ বলেন, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ আর তাতে বিদ্যা ঘুরিয়ে শাহরুখকে প্রশ্ন করেন, ‘এর মধ্যে কতগুলো অর্থের বিনিময়ে কিনেছেন?’ তাতে শাহরুখের জবাব, ‘ওই দেড়শোটির মতো’।

বিদ্যাকে শেষ দেখা গিয়েছে ‘নিয়ত’ ছবিতে। শাহরুখের সর্বশেষ ছবি ছিল ‘পাঠান’ যা ব্লকবাস্টার হিট। সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান।’

বিষয়:বিদ্যা বালান শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…