বিনোদন

‘প্লাস্টিক’ বলে ঐশ্বরিয়াকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন রেখা

ঐশ্বরিয়া ও রেখার ছবি, দুই তারকা একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐশ্বরিয়া ও রেখা একসঙ্গে হাসছেন, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য নাকি কৃত্রিম। করণ জোহরের এই অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান হাশমি। নিন্দুকেরাও বচ্চন বধূকে এই তকমা দিয়েই খোঁচা দিয়েছে একটা সময়। তবে তাদের মুখ বন্ধ করেছিলেন রেখা।

তিনি দাবি করেছিলেন, ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া। রেখা সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, “মডেলদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ঐশ্বর্যকে। ও সবচেয়ে সেরা। যারা ওকে ‘প্লাস্টিক’ বলে, আমি তাদের সমর্থন করি না। ওর অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত।”

ঐশ্বরিয়ার জন্য অন্য কারও সঙ্গে লড়তেও রাজি ছিলেন রেখা। তার ভাষ্য, “আমি বাঘিনীর মতো ওর হয়ে লড়ব। ওর জন্য অনেক ভালবাসা।’

‘উমরাও জান’ সিনেমাতে অভিনয় করেছিলেন রেখা। পরে ঐশ্বরিয়াকে এই একই চরিত্রে দেখা যায়। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বরিয়ার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

তিনি চেয়েছিলেন ঐশ্বরিয়া যেন ভারতেই থেকে অভিনয়টা চালিয়ে নিয়ে যান। রেখার ভাষ্য, ‘ও কতটা দক্ষ নিজের বোঝা উচিত। নিজেকে প্রমাণ করতে ওর হলিউডে যাওয়ার কোন প্রয়োজন নেই। ওরা কারা, যারা দেশের বাইরে থেকে ঐশ্বরিয়ার প্রতিভা নিয়ে নিতে চাইছেন? ঐশ্বরিয়া আমাদের, তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত।’- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:ঐশ্বরিয়া রাই বচ্চন রেখা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…