বাংলাদেশ

স্নিগ্ধরে যখন তুইলা দেই, তখন মনে হয় মুগ্ধরেই খাওয়াচ্ছি: মুগ্ধর মা

স্নিগ্ধরে যখন তুইলা দেই, তখন মনে হয় মুগ্ধরেই খাওয়াচ্ছি: মুগ্ধর মা

ছবি: জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধ, তার বড় ভাই মীর মাহমুদুর রহমান ও ছোট ভাই মীর স্নিগ্ধ।

জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান লেখেন, আজকে ইফতারের সময় মীর স্নিগ্ধ ছিল না। মা ছলছল চোখে বলছিল- “তোরা তো বুঝস না, স্নিগ্ধরে যখন তুইলা দেই তখন মনে হয় যে মুগ্ধরেই খাওয়াচ্ছি। আমার ভেতরটা তো ফাইটা যায় রে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মীর মাহমুদুর রহমান তার ফেসবুক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, “গতকাল ইফতারের সময় মাকে খেপাচ্ছিলাম আমাদের কাউকে না দিয়ে স্নিগ্ধকে আলুর চপ দিয়ে দেওয়ায়। বলছিলাম যে আগে তো মুগ্ধকেই দিতা আর এখন স্নিগ্ধকে, বড় ছেলে সব সময় ই বাদ!”

তিনি লেখেন, মা তখন কিচ্ছু বলে নাই, শুধু সবার দিকে তাকাচ্ছিল আর একটু পরে সবাইকে একটা করে মালটার টুকরা দিল। এই ছলছল চোখেই সবাই ইফতার শেষ করলাম। এভাবেই ছোট ছোট সব মুহূর্তগুলোই শহীদ পরিবারগুলোতে শহীদদের কথা মনে করে কেটে যায় এবং যাবে।

তিনি লেখেন, দূর থেকে কিছু না জেনেই গালি দেওয়া অনেক সহজ, কিন্তু সত্যটা তার চেয়ে হাজার গুণ কঠিন।

পোস্টের শেষে জুলাই আন্দোলনে নিজের শহীদ ভাই মীর মুগ্ধর স্মৃতিচারণ করে তিনি লেখেন-

তোমরা হয়তো যাইবা ভুলে জুলাই এর ইতিহাস,

সে মায়ে রাখবো মনে

যে ছুঁইছে পোলার লাশ….

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…