চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাংস্টার আবু সালেমের নিশানায় ছিলেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
বিনোদন
A A

র‍্যাপার সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের পর নতুন করে আবারও আলোচনায় মাফিয়াভীতি। ইতোমধ্যেই মুসওয়ালাকে হত্যার দায় স্বীকার করেছে এক গ্যাংস্টার। সেই খবর ছড়িয়ে পড়তেই অরিজিৎ সিং সহ বলিউডের অনেকেই জানিয়েছেন মাফিয়াদের সাথে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা।

সম্প্রতি মৃত্যুর হুমকি পেয়েছেন সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। তবে এটাই প্রথম নয়, এর আগে বলিউড বাদশা শাহরুখ খানও নিশানায় ছিলেন মাফিয়াদের।

নব্বই দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক চাপ কাজ করত। এমনকি সেসময় মাফিয়াদের হাতে খুন পর্যন্ত হয়েছেন টি-সিরিজের তৎকালীন কর্ণধার গুলশান কুমার। যাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছিল দাউদ ইব্রাহিমের গ্যাং। ঘটনার সাথে জড়িত ছিল আবু সালেমের মতো কুখ্যাত অপরাধীও।

তার নিশানাতেই ছিল বলিউড বাদশা শাহরুখ খান। তবে পর্দায় যেমন সাহসী হিরো শাহরুখ, বাস্তবেও যে তার কম না সে সময় সেই প্রমাণই দিয়েছিল অভিনেতা। তাই তো আবু সালেমকে কড়া বার্তা দিয়েছিলেন শাহরুখ।

অনুপমা চোপড়ার লেখা বই ‘দ্য কিং অফ বলিউড’-এ এই অভিজ্ঞ সাংবাদিক লিখেছেন কীভাবে শাহরুখ খান আবু সালেমের মতো গ্যাংস্টারকে সমুচিন জবাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি তোমাকে ঠিক করে দিই না তুমি কাকে গুলি করবে, তাহলে তুমিও আমাকে বলে দিও না আমি কোন ছবিতে কাজ করব’।

মূলত আবু সালেম ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে শাহরুখকে অভিনয় করতে বলেছিল। শুধু তাই নয় সেই দাবি জানিয়ে শাহরুখকে ফোনে হুমকিও দিয়েছিল আবু সালেমের মত কুখ্যাত গ্যাংস্টার।

Reneta

যশ চোপড়ার পরিচালনায় ‘দিল তো পাগল হ্যায়’ ছবির শুটিং চলাকালীন একাধিক ফোন এসেছিল শাহরুখের কাছে। তবে দমে যাননি শাহরুখ, বরং পালটা হুঙ্কার তুলেছিলেন।

অনুপমা চোপড়া যোগ করেন, প্রথমবার যখন আবু সালেমের কাছ থেকে ফোন পান শাহরুখ, তখন প্রশ্ন করেছিলেন- কে বলছেন? ওই প্রান্ত থেকে হিন্দিতে একটি অশ্রাব্য গালি উড়ে আসে! এরপরেও নিজের মেজাজ হারাননি শাহরুখ। ইংরেজিতে নিজের বক্তব্য রাখেন অভিনেতা।

শুধু আবু সালেমের অফারই ফেরাননি শাহরুখ, বরং পাল্টা যুক্তিও দেখিয়ে ছিলেন। এই ঘটনার পর শাহরুখ খানের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছিল। জীবনের এই সময়টাকে অত্যন্ত ‘হতাশাজনক এবং ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন শাহরুখ। – কইমই ডটকম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাংস্টারবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT