শিক্ষা

কবে শুরু শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার স্টুডিও পর্ব

কবে শুরু শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার স্টুডিও পর্ব

শব্দের সঠিক বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার—সিজন-১’-এর মূল পর্ব শুরু হতে যাচ্ছে।

এরই মধ্যে সেরা ১০০ জন খুদে প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতার নিয়ম, সিলেবাস ও শুটিংয়ের সময়সূচি নিয়ে প্রতিযোগীদের মধ্যে চলছে প্রস্তুতি।

‘স্পেলিং স্টার’ প্রতিযোগিতার প্রথম তিন ধাপে প্রশ্ন থাকবে ‘লেভেল ৪’ সিলেবাস থেকে। পুরো আয়োজন হবে নকআউট পদ্ধতিতে। অর্থাৎ, কোনো ধাপে ভুল উত্তর দিলে সেখানেই শেষ হবে প্রতিযোগীর পথচলা।

প্রথম ধাপে প্রতিযোগীদের শব্দের সঠিক বানান বলতে হবে। এরপর ‘জাম্বল্ড ওয়ার্ড’ রাউন্ডে এলোমেলো বর্ণ সাজিয়ে তৈরি করতে হবে সঠিক শব্দ। তৃতীয় ধাপে ‘ফিল ইন দ্য গ্যাপস’ পর্বে শব্দের খালি ঘর পূরণ করতে হবে।

সবশেষে থাকবে ‘সুপার ওয়ার্ড’ রাউন্ড। এই ধাপে সিলেবাসের বাইরে বিজ্ঞান, কার্টুন, খেলাধুলা, বিভিন্ন দেশের রাজধানী, পরিবেশ ও ঐতিহ্যসহ আটটি বিভাগ থেকে সহজ শব্দ দেওয়া হবে।

সেরা ১০০ জন খুদে প্রতিযোগীকে আগামী ২৪ অক্টোবর নির্ধারিত সময়ে চ্যানেল আই ভবনে উপস্থিত হতে হবে। সেদিন থেকেই শুরু হবে মূল পর্বের শুটিং।

শব্দের এই প্রতিযোগিতা চলবে টানা ছয় দিন, ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। ছয় দিনের এই আয়োজনে সেরা ১০০ জনের মধ্য থেকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ীদের বেছে নেওয়া হবে।

তাই ছোট্ট বন্ধুরা, বানান শেখার পাশাপাশি নিয়মগুলো ভালোভাবে জেনে প্রস্তুতি নাও। শব্দের এই নতুন অভিযানে তোমরাই হতে পারো পরবর্তী ‘স্পেলিং স্টার’!

বিষয়:শাহীন শিক্ষা পরিবার স্টুডিও পর্ব স্পেলিং স্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…