চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৫
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার বাংলাদেশে উদ্‌যাপিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। 

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮ টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সর্বশেষ সকাল ১০ টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের ঈদের জামাতের জন্য এবার প্রস্তুত করা হয়েছে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সেখানে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় ঈদের দুটি জামাত হবে। পুরান ঢাকার তারা মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ৯টায় হবে ঈদের জামাত।

এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের নামাজের ১২টি জামাত হবে। প্রথম জামাত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল ৭টায়, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিটে, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫ মিনিটে, মদিনাতুল উলুমে (কে ব্লক) সকাল ৮টায়, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল সাড়ে ৮টায়, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে, আল আকসা জামে মসজিদ (আই ব্লক) ৭টা ১৫ মিনিটে, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিটে, এল ব্লক জামে মসজিদ (এল ব্লক) ৮টা ১৫ মিনিটে, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টায় এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় হবে। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের পৃথক তিনটি জামাত হবে।

Reneta

ধানমন্ডি এলাকায় ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, ১৪ নম্বর রোডের সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ৬ নম্বর রোডের ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল ৮টায় এবং তাকওয়া মসজিদে ঈদের দুটি জামাত সাড়ে ৭টা এবং ৮টায় হবে।

মিরপুর-১ এ টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। মিরপুর-১ বাসস্ট্যান্ড বড় মসজিদে সকাল ৮টায়, শাহ আলী জামে মসজিদে সাড়ে ৮টায়, মিরপুর ১২ নম্বরের ডি ব্লক ঈদগাহ মাঠে সাড়ে ৭টায়, ২ নম্বর কমিউনিটি সেন্টারের লাল মাঠে সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদবায়তুল মোকাররম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT