বিনোদন

ক্যারিয়ারে দুঃসময়, ‘ফর্মুলা ওয়ান’ই ব্র্যাড পিটের আশা!

ব্র্যাড পিট ফর্মুলা ওয়ান রেসে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ফর্মুলা ওয়ান রেসে অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্র্যাড পিটের ক্যারিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না। সর্বশেষ সিনেমা ‘উলফস’ দর্শক গ্রহণ করেনি। এরপরে কোন সিনেমায় দেখা যাবে অভিনেতাকে, তা জানার অপেক্ষায় ভক্তরা।

ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি অভিনীত ‘উলফস’ আইএমডিবিতে মাত্র ৬.৫ রেটিং পেয়েছে। রটেন টমেটোতে ৬৮% ভোট পেয়েছে ছবিটি। সমালোচকরা সন্তুষ্ট হতে পারেননি সিনেমাটি দেখে। দর্শকেরও ভালো লাগেনি। তাই ছবিটি ব্যবসা সফল হয়নি।

ব্র্যাড পিটকে এরপর দেখা যাবে হাই-অকটেন স্পোর্টস ড্রামা ‘ফর্মুলা ওয়ান’-এ। ৩০০ মিলিয়ন দলার বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন ‘টপ গান: ম্যাভরিক’ নির্মাতা জোসেফ কোসিনস্কি। সিনেমাটি ২০২৫-এর গ্রীষ্মে সিনেমা হলে মুক্তি পাবে।

বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ‘ফর্মুলা ওয়ান’ সিনেমাটি বক্স অফিসে ৮০০ মিলিয়ন ডলারের বেশি আয় করবে। ব্র্যাড পিটের ক্যারিয়ারে সুবাতাস নিয়ে আসতে পারে সিনেমাটি।

‘উলফস’-এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্যবিলন’ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে তার আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড; সিনেমাটি দর্শক-সমালোচক মহলে সমাদৃত হয়েছিল। পাশাপাশি পেয়েছিল বক্স অফিস সাফল্যও।

সূত্র: কইমই

বিষয়:ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…