চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ সেপ্টেম্বর কী ঘটবে, কেন এত আলোচনা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইকনসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ সেপ্টেম্বর, তারিখটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। এই তারিখ ঘিরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর পোস্ট হচ্ছে।

কিছু পোস্টে এই দিন নিয়ে রসিকতা করা হচ্ছে, আবার কেউ কেউ প্রকাশ করছেন আতঙ্ক। বেশিরভাগ পোস্টেই প্রশ্ন, ২৬ সেপ্টেম্বরে আসলে কী ঘটবে?

ট্রেন্ড করছে তারিখটি

ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ দিলেই বোঝা যায় তারিখটি কীভাবে ট্রেন্ড করছে। ফেসবুকের তথ্যমতে, এই বিষয়ে ১ লাখ ৪৬ হাজারেরও বেশি ব্যবহারকারী কথা বলছেন।

Banglabid

কেউ কেউ বলছেন ওই দিন, সাবেক প্রধানমন্ত্রী চট করে দেশে ঢুকে পড়বেন। কেউ বলছেন, এদিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে, কোটিপতি হচ্ছেন অনেক মানুষ। আবার কেউ কেউ, ২৬ তারিখ নিজের বিয়ের দিন বলেও রসিকতা করছেন।

২৬ সেপ্টেম্বর রহস্য

মূলত, এই তারিখের সঙ্গে জড়িয়ে আছে টেলিগ্রামভিত্তিক ‘হামস্টার কমব্যাট’ নামের একটি গেমের নাম। গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি (যেমন কয়েন বা কি) অর্জন করা যায়।

এই গেমটি সম্পর্কে প্রচার করা হচ্ছে যে, ২৬ সেপ্টেম্বর এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

 আলোচনা-সমালোচনা

Reneta

অনেকেই এই ধরনের গেমস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন, যদি এভাবে কোটিপতি হওয়া যেত, তাহলে কেউ আর কাজ করত না!

তারা আরো যুক্তি দিয়েছেন, যদি হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে মাত্র ২ ডলার করেও দেওয়া হয়, তাহলে যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন, তা আসলে বাস্তবসম্মত নয়।

আতঙ্কিত হওয়ার কারণ নেই

এই গেমের গেমাররা ২৬ সেপ্টেম্বরকে কেন্দ্র করে নানা রকম আশা ও জল্পনা তৈরি করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি কখনও কখনও আতঙ্ক তৈরি করছে।

তবে এত গুঞ্জনের মধ্যেও এটা নিশ্চিত যে, ২৬ সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোন সুনির্দিষ্ট কোন কারণ নেই।

২৬ সেপ্টেম্বর কী হবে?

যারা এখনও প্রশ্ন করছেন, ২৬ তারিখে কী হবে? তাদের জন্য বলা যায়, এটি মূলত একটি গেমিং প্রচারণা, যার সঙ্গে বাস্তব জীবনের কোনো বিশেষ ঘটনা ঘটার সম্ভাব্য কোন যোগসূত্র নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৬ সেপ্টেম্বরহামস্টার কমব্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT