চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯০ কোটি দিয়ে বাড়ি কিনলেন উর্বশী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
বিনোদন
A A

বলিউড তারকাদের বিলাসবহুল বাড়ি কিংবা ফ্ল্যাট কেনা-বেচা এখন আর নতুন কোন সংবাদ নয়। প্রায় সময়ই অনেক তারকা যেমন নতুন ফ্ল্যাট কিনে থাকেন, তেমনি পুরোনো ফ্ল্যাটও বিক্রি করেন। সেই তালিকাতেই এবার যুক্ত হলো উর্বশী রাউতেলার নাম। তবে কত দামে বাড়িটি কিনেছেন শুনলে রীতিমত চোখ ছানাবড়া হতে পারে!

জানা গেছে, মুম্বাইয়ের জুহু এলাকাতে প্রয়াত পরিচালক যশ চোপড়ার বাড়ির ঠিক পাশের বাড়ি়টিই কিনেছেন উর্বশী। যা কিনতে অভিনেত্রীকে গুণতে হয়েছে ১৯০ কোটি টাকা!

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, উর্বশীর বাড়ির অন্দরও চোখ ধাঁধানো। সামনেই রয়েছে সুসজ্জিত বিশাল বাগান। একটি ব্যক্তিগত জিমও রয়েছে বাড়ির ভিতরে। সঙ্গে বিশাল উঠোন এবং ঘাসজমি উর্বশীর নতুন ঠিকানার আলাদা আকর্ষণ।

Banglabid

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, উর্বশী কাউকে কিছু না জানিয়ে চুপিচুপি নতুন বাড়িতে চলে এসেছেন। নতুন বাড়ির নামও রহস্যাবৃতই রেখেছেন। গত ৭ মাস ধরে নাকি এমন এক বাড়ির খোঁজ করে চলেছিলেন উর্বশী। জুহুতে প্রায় ১০টি বাংলো দেখে বাতিল করেছেন তিনি। তবে অমিতাভ বচ্চন, কাজল-অজয় দেবগন, হৃতিক রোশন কিংবা জন আব্রাহামদের সঙ্গে নিজেকে যে এক সারিতেই দেখতে চান এই অভিনেত্রী, তা রীতিমত স্পষ্ট করে দিলেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে উর্বশীকে। তবে নতুন কোন কাজের খবর নেই। ২০১৩ সালে ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন উর্বশী। দেখা গিয়েছে একাধিক বলিউড ছবিতেও। এছাড়াও গেল বছর সর্বশেষ ‘দ্য লেজেন্ড’ নামের এক তামিল ছবিতেও কাজ করেছেন উর্বশী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয়অমিতাভউর্বশী রাউটেলাবলিউডবাড়িসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT