ভিডিও নিউজ

শীতে বেশি খোসপাঁচড়া কী করনীয়?

শীতে খোসপাঁচড়া সমস্যা দেখা দেয়, যা হাতের ত্বকে লালচে ও ফেটে যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শীত বাড়ার সাথে সাথে শরীরে বেড়ে যায় চুলকানি। সাধারণত গ্রীষ্মের তুলনায় শীতের মৌসুমে খোসপাঁচড়ার প্রকোপ বেশি দেখা যায়। খোসপাঁচড়া বা স্ক্যািবস অত্যন্ত ছোঁয়াচে একটি চর্ম রোগ। এটি মূলত এক ধরনের কীটের মাধ্যমে হয়ে থাকে। এ কীট ঠান্ডা আবহাওয়া বেশিদিন বেঁচে থাকতে পারে বলেই গরমের তুলনায় শীতে খোসপাঁচড়ার প্রকোপটা বেশি দেখা যায়।

খোসপাঁচড়ার প্রাথমিক লক্ষণ হল চুলকানি। বিশেষ করে রাতে চুলকানির পরিমাণ বেড়ে যায়। এছাড়াও চুলকানির সাথে সারা শরীর লাল ক্ষুদ্র ফুসকুঁড়ি দেখা দিতে পারে। সাধারণত হাত-পায়ের আঙুলের মাঝখানে, ত্বকের ভাজে কিংবাহ হাটুর বাঁকা স্থানের আশেপাশে জায়গায় ফুসকুঁড়ি দেখা দিতে পারে।

বিষয়:খোসপাঁচড়াশীতশীতে বেশি খোসপাঁচড়া কী করনীয়?
প্রতিবেদক

পান্না আক্তার

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…