ভূমিকম্প এবং মৃত্যু দু’টিই অনিবার্য, কাজেই আতঙ্কিত না হয়ে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভূ-তত্ত্ববিদ মকবুল-ই-ইলাহী বলেছেন, ভূমিকম্প হলে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে। ঢাকার বাসিন্দাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ জায়গা হতে পারে সিঁড়ির নিচে, কারণ বিল্ডিংয়ের অন্য যেকোন জায়গার চেয়ে সিঁড়ি ভেঙ্গে পড়ার ঝুঁকি কম থাকে। সেটা সম্ভব না হলে খাট, পড়ার টেবিল, ডাইনিং টেবিলের নীচে আশ্রয় নেওয়া, যাতে ছাদ ভেঙ্গে পড়লেও প্রাথমিকভাবে একটা সুরক্ষা মেলে।






