বাংলাদেশ

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর নিয়ে যা বললো প্রেস উইং

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর নিয়ে বাংলাদেশি সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস উইংয়ের বিবৃতি সহ ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের খবরের ছবি, যেখানে ‘FAKE NEWS’ স্ট্যাম্প দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। তাদের দাবি করা এই খবরটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।

এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়:প্রধান উপদেষ্টা প্রেস উইং ভুয়া সংবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…