চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় ড. ইউনূসের কালো কুর্তা নিয়ে যা বললেন প্রেস সচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৩, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা কেন পরেছিলেন, তার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, আমরা তখন কাতারে ছিলাম, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা সামিট’-এ অংশ নিয়েছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেলাম।

প্রেস সচিব বলেন, আমাদের সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয় এবং প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে প্রবলভাবে দাঁড়ানো একজন মহান ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, সমস্যাটা হলো অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কালো পোশাক, বিশেষ করে কালো স্যুট পরা প্রয়োজন হয়। কিন্তু অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন। তিনি যেখানেই যান, বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন। আমরা দেখলাম, তার কাছে একটি কালো কোটি আছে, কিন্তু কালো কুর্তা নেই।

তিনি জানান, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজেছেন, কিন্তু যা পান, তা ছিল অত্যন্ত দামী। এরপর তারা সাধারণ মার্কেটের দিকে যান এমন একজন দরজি খুঁজে বের করতে যিনি কয়েক ঘণ্টার মধ্যে কালো কুর্তা সেলাই করতে পারবেন। কিন্তু তাতেও কোনো কাজ হলো না।

শফিকুল আলম বলেন, পরে আমরা এমন একটি দোকান পাই যেখানে ভারতীয় উপমহাদেশ থেকে আসা একজন দরজি অধ্যাপক ইউনূসকে চিনতেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কালো কুর্তা তৈরি করতে রাজি হন। তিনি বলেন, এর খরচ হয়েছিল বাংলাদেশি ৫,০০০ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ইউনূসপ্রধান উপদেষ্টাপ্রেস সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬

মেসির চোখে সেরা সিনেমা-সিরিজ কোনগুলো?

জুন ২৪, ২০২৬

ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT