বিনোদন

অমির নাটকের নাম সাজেস্ট করলেন ২৫ হাজার মানুষ!

কাইয়াল আফরিন ওনের সোশ্যাল মিডিয়া পোস্টের ছবি, যেখানে তিনি নতুন গানের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইয়াল আফরিন ওন সোশ্যাল মিডিয়ায় তার নতুন গানের প্রচার করছেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ নামে দুটি নাটক বানিয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। বন্ধুত্ব, ট্রিপ, ফান, প্রেম, নিউ ম্যারিড কাপল, খুনসুটির গল্পগুলো নিয়ে নাটক দুটি থেকে গেল বছর ব্যাপক সাড়া পান জনপ্রিয় এই নির্মাতা। তাই নির্মাতা চাচ্ছিলেন পরের কিস্তি!

দর্শকরাও চাচ্ছিলেন নতুন কিছু হোক। তাই নতুন গল্প তৈরি করেন অমি। কিন্তু নাম খুঁজে পাচ্ছিলেন না! এ কারণে দর্শকদের কাছে নাম জানতে চেয়ে একটি পোস্ট দেন। ‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ এরপরে কী ‘বাজ’? এমন নাম জানতে চেয়ে তিনদিন আগে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দেয়ার পর অবিশ্বাস্য সাড়া পেয়েছেন অমি।

২৫ হাজার মানুষ অমির নাটকের নাম সাজেস্ট করেন। শুধু তার পেইজে ২২ হাজার মানুষ নাটকের নাম সাজেস্ট করেন। পাশাপাশি পলাশ, পারসা ইভানাদের ফেসবুকেও হাজার হাজার অনুসারী নাম সাজেস্ট করেন। নির্মাতা অমি জানান, সবমিলিয়ে ২৫ হাজার মানুষ নাম সাজেস্ট করেছেন!

ফেসবুক ঘেঁটে দেখা যায়, কেউ চাপাবাজ, কেউ ফাপরবাজ, কেউ গুটিবাজ, নীতিবাজসহ হাজার হাজার মজার নাম দিয়ে মন্তব্য করেছেন।

কাজল আরেফিন অমি বলেন, যে গল্পটা বানিয়েছি এর সঙ্গে ‘লাভবাজ’ নামটা একেবারে পারফেক্ট। অনেকেই ‘লাভবাজ’ নাম দিয়ে মন্তব্য করেছেন। এ কারণে এই নামটি নির্বাচন করেছি। সত্যি বলতে, দর্শকদের এই রেসপন্স আমাকে নতুন করে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস ‘লাভবাজ’ দেখে দর্শক অন্যরকম ফিল পাবেন।

অমি আরও বলেন, আগে নাটক দুটিতে যে ক্যারেকটারগুলো ছিল সেগুলো মানুষ মনে রেখেছে। এ কারণে তারা ‘গুডবাজ’ এবং ‘ব্যাডবাজ’ মনে রেখেছে। এবার বন্ধুত্বের মধ্যে হিডেন লাভ থাকে, সেই লাভেবল গল্প এনে ‘লাভবাজ’ বানাবো। আগামী ভ্যালেন্টাইনে ‘লাভবাজ’ মুক্তি পাবে।

 

ঢাকা/এনই/এমটিএল

বিষয়:অমির নাটক ইভানা কাজল আরেফিন অমি কাবিলা নাটক পলাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…