চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি যে পদ্ধতি বেছে নিয়েছে তা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে বিএনপি আবার একটি ফ্যাসবাদি কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাধ্য করতে হবে। না হলে জনগনকে তার অধিকার আদায় করে নিতে হবে।

তিনি বলেন, বিএনপি’র এখনকার বড় বড় মন্ত্রীরা তৎকালীন আওয়ামী লীগের নেতাদের ছাড়ানোর জন্য আমাদের কাছে লবিং করেছিল।

নাসিরউদ্দীন পাটওয়ারী আরও বলেন, কারো সাথে আপোস করে নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবল থেকে এদেশের মানুষকে মুক্ত করা হবে।

সভায় মেজর জিয়াও তারেক রহমানের মতো এই একই ভুল করেছিলেন উল্লেখ করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানের আশেপাশের মানুষই তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দেশের মানুষের আয়-ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য দেখা দিয়েছে।

Reneta

চারদিকে শত্রু রেখে তারেক রহমান সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে না উল্লেখ করে অলি আহমদ বলেন, দেশের রাজনীতিতে এখন শ্রদ্ধা ও শিষ্টাচারের অভাব দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব নিজেই অস্বীকার করেছিল জুলাই গণঅভ্যুত্থানে তাদের কোন অবদান নেই তাহলে এখন কেন নতুন করে জুলাইয়ের নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান দেবজুলাই দেব নাযা বললেন নেতারাসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT