পুশইন নিয়ে ভারতকে যে বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্রমন্ত্রী পুশইন নিয়ে ভারতের বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
পুশইন নিয়ে ভারতের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে তাদের পাঠাও।
আজ (২৭ মে) মঙ্গলবার সকালে সকালে রাজশাহীতে নবীন রিক্রুট ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও বলেন, ওনাদেরকে আমরা বলতেছি যে, প্রোপার চ্যানেলে ফেরত পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমান্তে পুশইনের সংখ্যা বেড়ে গেছে। পুশইনের জন্য আমরা প্রতিবাদও করেছি। আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করছেন না।
এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনও বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে। ফরেন মিনিস্ট্রিতে যারা আছেন তারা যোগাযোগ করছেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কি না। উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। কোনো অশান্তি বর্ডারে হবে না।






