চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়েরবাজারে ১১৪ জন জুলাই শহীদের গণকবর আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ কর্মকর্তারা রায়েরবাজারে শহীদদের গণকবর পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ইউএনবি জানিয়েছে, আজ (২ আগস্ট) শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গিয়ে গণকবর পরিদর্শন করার পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এসময় আন্দোলনে নিহতদের কবরগুলো ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম বলেন, এই কবরস্থানে ১১৪ জনের গণকবর রয়েছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। এরপর পরিবার চাইলে লাশ এই কবরস্থানে রাখতে পারবে, আবার অন্যত্রও সরিয়ে নিতে পারবে।

Banglabid

রায়েরবাজার কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতির খবর পাওয়া গেছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী—ইট, সুড়কির মান খুবই খারাপ। দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবে?

এসব দুর্নীতির খবর ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা অন্যায় করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণকবরস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT