গাজীপুর

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সবাই মাস্ক পরা, নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বলেছেন, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই, তিনি যেকোন সময় দেশে ফিরতে পারেন।

আজ (১২ জুন) বৃহস্পতিবার গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি সালনা হাইওয়ে থানা, গাজীপুর ৬৩ ব্যাটেলিয়ান বিজিবি অফিস, পরিদর্শনও কৃষি মন্ত্রণালয়ের শ্রীপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

এছাড়াও তিনি পুশ ইন প্রসঙ্গে বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।

এসময় গাজীপুর হাইওয়ে পুলিশ গাজীপুর বর্ডার গাড ৬৩ ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:তারেক রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…