বাংলাদেশ

মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা

মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়পত্র শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাচাই-বাছাইয়ের পর বাতিল ঘোষণা করা হয়েছে।

এরপর শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে থেকে দেওয়া ভিডিও বার্তায় এবিষয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, মনোনয়নপত্রে সই করা দুজন সমর্থক আসলে ঢাকা-৯ এর ভোটার না হওয়ায় এমনটি ঘটেছে। তাদের দুজনই জানতেন যে তারা এই আসনের ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন। কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য স্থানের ভোটার। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এ ধরনের তথ্য জানার কোনো উপায় রাখেনি।

তিনি আরও জানিয়েছেন, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছেন এবং ৮ জনের স্বাক্ষরের সত্যতা যাচাই হয়েছে। তাসনিম জারা ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।

ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঢাকা-৯ আসন মনোনয়নপত্র বাতিল যা বললেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…