চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর হামলা নিয়ে প্রতিক্রিয়ায় যা জানাল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, তারা এই ঘটনার কারণে গভীরভাবে উদ্বিগ্ন।

আজ (২৩ এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া এই হামলায় বেসামরিক প্রাণহানিতে পাকিস্তান দুঃখ প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। শান্তিপূর্ণ সমাধানের বদলে কাশ্মীরে চলমান সহিংসতা ও দমন-পীড়নের পরিণতিই আজকের এই ঘটনা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তুরস্কের অটুট সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, মঙ্গলবারের হামলায় সরকারি হিসেব অনুযায়ী অন্তত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ২৯-এ পৌঁছেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT