রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
জামায়াতকে নিষিদ্ধ আদালতের বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছিনা। এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগনের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে।
আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল তাদের কর্মসূচি দেখলাম জনগনের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।







