চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করা বিষয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
সংগৃহীত

সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে রোববার রাতে যমুনায় সাক্ষাৎ করতে যান উপদেষ্টা নাহিদ ইসলাম।এতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাতের পর এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রেও জানা যায়, তিনি পদত্যাগ করেননি। সূত্র জানায়, উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি চলে যান। সাক্ষাৎকালে একাধিক উপদেষ্টা ছিলেন।

এর আগে নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাহিদ ইসলামপদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT