আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেকের রাতে কী করছিলেন কমলা হ্যারিস?

কমলা হ্যারিসের অভিষেকের রাতে বক্তৃতা দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

US Vice President Kamala Harris speaks at Howard University in Washington, DC, US, on Wednesday, Nov. 6, 2024. Kamala Harris has called Donald Trump to concede the election to the President-elect, a senior aide to the Vice President told Bloomberg. Photographer: Al Drago/Bloomberg via Getty Images

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শপথ গ্রহণের পর থেকে একের পর এক উদযাপনে ব্যস্ত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।

আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজ থেকে বেরিয়ে নিজ রাজ্য ক্যালিফোর্নিয়ার সাধারণ জীবনে ফিরে গেছেন কমলা হ্যারিস।

লস অ্যাঞ্জেলেসে পৌঁছে তিনি দু’টি গুরুত্বপূর্ণ জায়গায় যান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরর জন্য খাবার বিতরণ করতে প্রথমে তিনি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে যান।

ওই দাবানলে ২৭ জন প্রাণ হারিয়েছেন ও হাজার হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। এরপর কমলা হ্যারিস দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে দেখা করেন, যারা প্রাণের ঝুঁকি নিয়ে দাবানলের আগুন নিভিয়েছিলেন।

শোনা যাচ্ছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার জন্য কিছুটা সময় নেবেন কমলা হ্যারিস। হয়তো তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রার্থী হতে পারেন।

অথবা আবারও কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এখনও তিনি এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিষয়:কমলা হ্যারিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…