বাংলাদেশ

জাতীয় দিবস সম্পর্কে যা বললেন তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টার জাতীয় দিবস নিয়ে বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টা জাতীয় দিবস সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মী ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এতগুলো জাতীয় দিবস পালনের দরকার নাই। যেগুলো তাৎপর্যপূর্ণ সেগুলো রেখে, বাকিগুলো বাতিল করা হবে।

বুধবার ১৬ অক্টোবর জাতীয় আট দিবস বাতিলের ঘোষণার পর দুপুরে এক প্রতিক্রিয়ায় সচিবালয়ে তিনি সাংবাদিকদের এইসব কথা বলেন।

এসময় ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নতুন জাতীয় দিবস যুক্ত হতে পারে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় দিবস বলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের নিজেদের বিভিন্ন দিবস চাপিয়ে দিয়েছে। তাই সেগুলো থাকছে না। ৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হবার মত না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা রয়েছে, লড়াই রয়েছে। ইতিহাসের বহুমুখীতা রয়েছে। আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে। তাই এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার।

বিষয়:জাতীয় দিবস নাহিদ ইসলাম শেখ মুজিবুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…