চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের পরে যেসব তথ্য জানালেন সিইসি হাবিবুল আউয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সিইসি হাবিবুল আউয়াল পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনিসহ পদত্যাগ করেছেন কমিশনের বাকি চার সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

এসময় নির্বাচন প্রভাবিত করার অভিযোগের জাবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে। নির্বাচন গ্রহণ যোগ্য না হলে সবসময় তা নির্বাচন কমিশনের ওপর দায় ওঠে। ২০২৪ সালের নির্বাচনে বিএনপি যোগ দেয় নি। নির্বাচনে অংশগ্রহণ না করা একটি দলের নিজস্ব ব্যাপার। নির্বাচন যেহুতু একদলীয় ছিল তাই এটি প্রভাবিত করার দরকার ছিল না।

ভবিষ্যত নির্বাচনের জন্য কিছু প্রস্তাবনা রেখে তিনি বলেন, নির্বাচন ৪ বা ৮ টি পর্বে এবং প্রতিটি পর্বে ৩ থেকে ৫ দিনের বিরতি রেখে অনুষ্টান করলে ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। অনলাইনে নমিনেশনে দাখিল অব্যাহত রেখে নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবস্থা অপ্টিমআইজ করতে পারলে এটি ভবিষ্যতের জন্য ভালো হতে পারে বলেও জানান তিনি। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে উদ্দেশ্য অর্জন আরও সুনির্দিষ্ট হতে পারে বলেও প্রস্তাবনা দেন নির্বাচন কমিশন।

গত ৫৩ বছরের ইতিহাসে কোন কমিশন পদত্যাগ করেছে এমন কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি।

ট্যাগ: সিইসিহাবিবুল আউয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে দুই কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত

পরবর্তী

টি-টুয়েন্টিতে আবারও ৪২ ছক্কার রেকর্ড

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ৪২ ছক্কার রেকর্ডের পর উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে আবারও ৪২ ছক্কার রেকর্ড

বাংলাদেশে রোহিঙ্গাদের সমাবেশ, বৃহৎ জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে আরও ৮ হাজার রোহিঙ্গা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT