চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের কারণ কী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A
সুদানে সংঘর্ষের কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে প্রস্তাবিত বেসামরিক সরকারে সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব কে করবে, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এমন প্রশ্নে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

বিবিসি জানায়, উভয় বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।

সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন ও খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে আধাসামরিক বাহিনী। এছাড়া সেনাবাহিনীই আগে তাদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে আরএসএফ। একইসঙ্গে তারা উত্তরাঞ্চলীয় শহর মেরোবি ও পশ্চিমাঞ্চলীয় শহর এল-ওবেইদের বিমানবন্দরও দখলে নেওয়ার দাবি করেছে।

Banglabid

তবে সেনাবাহিনী বলেছে, শুরুতে কয়েকটি অবস্থানে সেনাদের ওপর হামলার চেষ্টা চালিয়েছে আরএসএফ।

সুদানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, তিনি তার ডেপুটি এবং আরএসএফের অধিনায়ক মোহামেদ হামদান দাগালোর সাথে আলোচনা করতে ইচ্ছুক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে। সেই ধারাবাহিকতায় সুদানের রাজনৈতিক দলগুলো এর আগে সেনাবাহিনী ও আরএসএফের সাথে ক্ষমতা-ভাগাভাগির এক চুক্তিতে সাক্ষর করেছিল। তবে এ দুটি বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল।

Reneta

ক্ষমতার দ্বন্দ্বের সেই উত্তেজনা এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলো। চলমান এই লড়াই শেষ পর্যন্ত সর্বাত্মক সংঘাতে রূপ নিলে সুদানে বেসামরিক শাসনে ফেরার দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজির জয়েও ‘সন্তুষ্ট’ নন গালতিয়ের

পরবর্তী

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: নারায়ণগঞ্জের কলেজ হাসপাতালে প্রবেশের গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

মিস ইন্ডিয়া নির্বাচিত নন্দিনী গুপ্তা সেজে বিজয় মুকুট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT