চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিবিদ্ধ ট্রাম্পের সাথে কথা বলেছেন বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এক সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে গুলি ট্রাম্পের কানে লাগলে রক্তক্ষরণ হয় তার। এই ঘটনার পর ট্রাম্পের সাথে কথা বলেছেন বাইডেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত ট্রাম্পের সাথে কথা বলেছেন জো বাইডেন। শুধু তাই নয়, এই ঘটনার পর পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন।

পেনসিলভানিয়ার বাটলার কাউন্টিতে ট্রাম্পের সমাবেশে আহত দুইজন অ্যালেগেনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়ে জো বাইডেন বলেন, সমস্ত আমেরিকানদের এই ধরনের অসুস্থ সহিংসতার নিন্দা জানানো উচিত।

হামলার এক ঘণ্টার মধ্যে জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেন, আমেরিকাতে এমন সহিংসতার কোনো স্থান নেই। এর নিন্দা জানাতে আমাদের অবশ্যই এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা করতে হবে।

Reneta

তিনি আরও বলেন, আমরা এটি ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না। আমরা এটিকে ক্ষমা করতে পারি না। আমি ট্রাম্প এবং তার পরিবার এবং সমাবেশে থাকা সকলের জন্য প্রার্থনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিজো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্রহত্যা চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT