চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে পশ্চিমা স্পেশাল ফোর্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে পেন্টাগনের কয়েক ডজন গোপন নথি। সেখানে দেখা গেছে ইউক্রেনের অভ্যন্তরে বিভিন্ন পশ্চিমা দেশ তাদের স্পেশাল ফোর্স মোতায়েন করেছে। বিবিসি বুধবার ১২ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে একটি নথি ২৩ মার্চের।  ঐ নথিতে উল্লেখ আছে ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডস স্পেশাল ফোর্সের ১ জন সদস্য অবস্থান করছে। স্পেশাল ফোর্সের ৯৭ জন সদস্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।

তবে এই সেনারা ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থান করছে তা নথিতে উল্লেখ নেই।

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম।  তবে এ নিয়ে সন্দেহ নেই এ বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এ ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করবে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।

এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য।  তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যায়, ‘এগুলো মারাত্মক ভুল’ তথ্য।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে। কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনগোপন নথিপশ্চিমাপেন্টাগনযুক্তরাজ্যরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় উদযাপনের সময় সমর্থকের মৃত্যু

জুন ১৯, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে ঝুলন্ত অবস্থায় আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জুন ১৯, ২০২৬

দুর্যোগ কবলিত উপকূলের সুরক্ষায় মানববন্ধন ও সমাবেশ

জুন ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল সরকার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT