চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে ছন্দে থাকা নারিনকে ফেরাতে মরিয়া উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুনীল নারিন। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৩৫ বর্ষী। এবার ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে নারিনকে ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

আইপিএলে মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১০৯ রানের একটি ইনিংস খেলেন নারিন। কলকাতার হয়ে সর্বোচ্চ ২৭৬ রান করা এই ওপেনার ব্যাটারের স্ট্রাইকরেট ১৮৭.৭৫।

এবারের মৌসুমে রাজস্থানের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল। নারিন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারিনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে নারিনের অভিষেক হয় ২০১১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে তিনি ১২২টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টুয়েন্টি ৫১টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন নারাইন, যেখানে ৯ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়েস্ট ইন্ডিজকলকাতারাজস্থানরোভম্যান পাওয়েললিড স্পোর্টসসুনীল নারিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT