চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েও কিউইদের জেতাতে পারেননি স্যান্টনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে রানতাড়ায় দশম উইকেটে নিজেদের সর্বোচ্চ জুটি গড়েছেন মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি। ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েও ক্যারিবীয়দের হারাতে পারেননি। স্বাগতিক কিউইরা ৭ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গেল উইন্ডিজের বিপক্ষে।

অকল্যান্ডে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৪ রান করে উইন্ডিজ। জবাবে কিউইরা থামে ৯ উইকেটে ১৫৭ রানে।

আগে ব্যাটে নামা ওয়েস্ট ইন্ডিজের হয়ে বেশি রান করেন শাই হোপ। ৪ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেন উইন্ডিজ অধিনায়ক। রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রান এবং রোস্টন চেজ ২৭ বলে ২৮ রান করেন।

কিউই বোলারদের হয়ে ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও জ্যাক ফোকস।

রানতাড়ায় নেমে ব্ল্যাক ক্যাপসরা ৪৮ রানে ২ উইকেট হারায়। ডেভিড কনওয়ে ১২ বলে ১৩ রানে আউট হওয়ার পর টিম রবিনসন ফেরেন ২১ বলে ২৭ রান করে।

৭০ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দলটি। মার্ক চ্যাপম্যান ৭ রানে ফিরে যান। পরে ব্যাটিং ধস দেখে কিউইবাহিনী। ৩৭ রান যোগ করতে আরও ৬ উইকেট হারায়। ১০৭ রানে ৯ উইকেট হারানোর পর জ্যাকব ডাফিকে নিয়ে হাল ধরেন স্যান্টনার।

Reneta

২০ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন স্যান্টনার-ডাফি। যা কিউইদের দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। আগের রেকর্ডটি ছিল আর্নল্ড রাঞ্চি ও টিম সাউদির। ২০১৯ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৩৬ রান করেছিলেন দুজনে মিলে। এদিন ৮ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন স্যান্টনার।

ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন জাডেন সিলেস ও রোস্টন চেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টিনিউজিল্যান্ডলিড স্পোর্টসস্যানটার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT